পানি খুঁজতে গেলে নামায ফওতের আশংকা হলে তায়াম্মুম

প্রশ্ন: যদি কেউ এমন অঞ্চলে যায়, যেখানে দীর্ঘ সময় খুঁজলে পানি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পানি খুঁজতে গেলে নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় কি তায়াম্মুম করতে পারবে?

উত্তর: যদি শারঈ ১ মাইলের (১.৮২৮.৮০ কিলোমিটার) মধ্যে পানি থাকে, কিন্তু অজু করতে গেলে ওয়াক্ত ছুটে যাবে বলে মনে হয়। এক্ষেত্রে দুটি মত রয়েছে। একদল ফুকাহার মতে নামায ছুটে গেলেও পানি খুঁজে অজু করতে হবে। থানভী র. এই মতটিকে প্রাধান্য দিয়েছেন।

কিন্তু ইবনে আবেদিন শামী র. সহ একদল ফকিহের মতে তায়াম্মুম করে নামায আদায় করবে। পরবর্তীতে সতর্কতামূলক সে নামায পুনরায় পড়বে। ইমাম যুফার রহি.ও এই মত পোষণ করেছেন। মুফতিয়ে আজম শফি র. এই মতটিকে প্রাধান্য দিয়েছেন।

সূত্র: ইমদাদুল ফাতাওয়া ১/৯৬, ফাতাওয়া শামি ১/৮৭, আল বাহরুর রায়িক ১/১৬৭

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *