প্রশ্ন: এক মহিলাকে তার স্বামী বিবাহ করার পর কখনো বাড়িতে উঠিয়ে নেয়নি। তারা কখনো একে অপরের সামনাসামনিও হয়নি। কিছুদিন পর মহিলাটিকে তালাক দেওয়া হয়। এমতাবস্থায় কি তার ইদ্দত পালন করতে হবে?
উত্তর: যদি সহবাস না হয়ে থাকে অথবা নির্জনে উভয়ে একত্রিত না হয়ে থাকে (এমন নির্জনতা যাতে সহবাসে কোনো ধরনের বাঁধা ছিলো না) তাহলে ইদ্দত লাগবে না।
সূত্র: ইমদাদুল মুফতীন ৫৮৭
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)