প্রশ্ন: যদি কেউ জানোয়ারের সাথে ব্যভিচার করে তাহলে তার শাস্তি কী?
উত্তর: পশুর সাথে ব্যভিচারকারীর শাস্তি নির্ভর করে বিচারকের উপর। শরীয়তে এর কোন পরিমাণ নির্ধারণ করা হয়নি।
যে পশুর সাথে ব্যভিচার করা হবে তা জবাই করে মাটিতে দাফন করা অথবা গোশত আগুনে জ্বালিয়ে দেওয়া মুস্তাহাব। যাতে গুনাহের এই নিশান মানুষের আলোচনার বিষয়বস্তু না হয়ে ওঠে এবং মানুষের স্মৃতি থেকে মুছে যায়। অবশ্য পশুর মালিক যদি ব্যভিচারকারী ছাড়া অন্য কেউ হয় তাহলে তার অনুমতি ছাড়া পশুকে কিছু করা যাবে না। যদি হালাল গোশতের পশু হয় তাহলে গোশত খাওয়াও জায়েজ হবে। এমনকি সেই পশুকে জীবিত রাখা এবং তার দুধ পান করা সবই জায়েজ।
সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/১৬৬, বাদাঈউস সানাঈ ৭/৩৪, আহসানুল ফাতাওয়া ৫/৫০৩
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)