প্রশ্ন: কেউ যদি গ্যাসের লাইন থেকে গ্যাস অথবা বিদ্যুতের খুটি থেকে বিদ্যুৎ চুরি করে তাহলে তার হাত কাটা হবে কিনা?
উত্তর: হাত কাটার জন্য শর্ত হলো সংরক্ষিত স্থান হওয়া অথবা নিরাপত্তাকর্মী থাকা। উল্লেখিত সুরতে উভয়টি অনুপস্থিত থাকার কারণে হাত কাটা হবে না। তবে তাযির করবে।
সূত্র: ফাতাওয়ায়ে শামী ৪/৯৯
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)