মনে মনে তালাক দেয়ার বিধান

প্রশ্ন: একবার স্ত্রীর সাথে ফোনে আমার প্রচন্ড ঝগড়া হয়। এক পর্যায়ে সে ফোন কেটে দেয়, এতে আমার রাগ আরো বৃদ্ধি পায়। আমি মনে মনে তাকে তালাক দিয়ে ফেলি। কিছুক্ষণ পর রাগ শান্ত হয়ে যায়। এখন প্রশ্ন হলো মনে মনে তালাক দিলে তালাক হয়ে যায়?

উত্তর: মনে মনে তালাক দিলে তালাক হয় না। তালাক পতিত হওয়ার জন্য মুখে উচ্চারণ করা বা লিখিত আকারে দেয়া শর্ত।

রাসূল সা. ইরশাদ করেছেন,
إن الله تجاوز لأمتي عما وسوست أو حدثت به أنفسها، ما لم تعمل به أو تكلم

অর্থ: নিশ্চয়ই আমার উম্মতের অন্তরে যে কুমন্ত্রণা আসে ও কল্পনায় যে কথোপকথন হয় তা আল্লাহ তায়ালা ক্ষমা করে দিয়েছেন। যতক্ষণ না তা উচ্চারণ করা হয় অথবা কার্যে পরিণত করা হয়
(বুখারী: ৬৬৬৪)

উল্লেখ্য, মনে মনে তালাক দেয়ার ক্ষেত্রে অনেক সময় মুখে উচ্চারণ হয়ে যায়। তাই মনে মনে তালাকের কল্পনা না করাই ভাল।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *