প্রশ্ন: স্ত্রীকে ঝগড়ার সময় আমি তালাক দিয়েছিলাম। কিন্তু কত তালাক দিয়েছি তা মনে করতে পারছি না। এমতাবস্থায় করণীয় কী? আমি কি স্ত্রীর থেকে আলাদা হয়ে যাবো?
উত্তর: তালাকের ক্ষেত্রে তিন ধরনের সন্দেহ সৃষ্টি হতে পারে। (ক) তালাক দিয়েছে নাকি দেয়নি? (খ) কয়টি তালাক দিয়েছে? এক না একাধিক? (গ) রাজঈ তালাক দিয়েছে নাকি বায়েন তালাক? যদি তালাক দিয়েছে কিনা এব্যাপারে সন্দেহ সৃষ্টি হয় তাহলে স্ত্রী থেকে পৃথক হওয়ার প্রয়োজন নেই। এবং কোনোরূপ তালাক পতিতও হবে না। আর যদি তালাকের সংখ্যার ক্ষেত্রে সন্দেহ সৃষ্টি হয় তাহলে যে কয়টি সংখ্যার মধ্যে সন্দেহ সৃষ্টি হবে তন্মধ্যে সর্বনিম্ন সংখ্যাটি ধর্তব্য হবে। এবং যদি রাজঈ বা বায়েন তালাকের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয় তাহলে রাজঈ ধরা হবে।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)