প্রশ্ন : আমাদের মসজিদে ১০ রাকাত ১০ রাকাত করে দুজন ইমাম তারাবি পড়ান। এ ব্যাপারে কী হুকুম?
উত্তর: তারাবিহ নামাযে ৪ রাকাতে এক তারবিহা হয়। উত্তম হলো একজন প্রথম তারবিহা পড়িয়ে পেছনে চলে আসবে এবং অন্যজন গিয়ে দ্বিতীয় তারবিহা পড়াবে। তারপর প্রথমজন তৃতীয় তারবিহা, দ্বিতীয়জন চতুর্থ তারবিহা ও প্রথমজন পঞ্চম তারবিহা পড়াবে।
অথবা প্রথমজন একাধিক তারবিহা পড়িয়ে পেছনে চলে আসবে, দ্বিতীয়জন বাকি তারবিহাগুলো পড়াবে। যেমন একজন ৮ রাকাত অপরজন ১২ রাকাত পড়ালো। অবশ্য ১০ রাকাত ১০ পড়ানোও জায়েয আছে।
সুতরাং প্রশ্নে উল্লেখিত অবস্থায় দুজন মিলে ১০ রাকাত ১০ রাকাত করে পড়ানো জায়েজ হচ্ছে। অবশ্য তারবিহার হিসেবে একজন ৮ রাকাত অপরজন ১২ রাকাত করেও পড়াতে পারে। এটা বেশি উত্তম
সূত্র: খুলাসাতুল ফাতাওয়াতে এসেছে ১/৬৪
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)