প্রশ্ন : কুরবানীর পশুর বয়স সম্পর্কে বিধান কী?
উত্তর: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিন্নাহ পশু কুরবানীর হুকুম দিয়েছেন। আরবি ভাষায় ছাগল, দুম্বা ও ভেড়ার বয়স ১ বছর হলে, গরু ও মহিষের বয়স ২ বছর হলে এবং উটের বয়স ৫ বছর হলে মুসিন্নাহ বলা হয়। ভেড়া ও দুম্বার বয়স যদি ৬ মাসও হয় কিন্তু তা দেখতে বড় লাগে তবু কুরবানী দেয়া যাবে।
রাসূল সা. বলেছেন
لا تَذْبَحُوا إِلاَّ مُسِنَّةً إِلاَّ أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ
তোমরা মুসিন্নাহ ছাড়া কুরবানী করো না। তবে এটা তোমাদের জন্য কষ্টকর মনে হলে তোমরা ছ’মাসের ভেড়া/দুম্বা – শাবক কুরবানী করতে পারো। (মুসলিম ৪৯৭৬)
কুরবানীর পশুর সর্বনিম্ন বয়স বলা হলেও সর্বোচ্চ বয়স সম্পর্কে কিছু বলা হয়নি।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)