যেসব পশু দিয়ে কোরবানি শুদ্ধ হবে না 

প্রশ্ন : কোন কোন দোষক্রটি থাকার কারণে পশু কুরবানীর অযোগ্য বিবেচিত হয়? 

উত্তর : ★ পাগল, এমন পাগল যে, ঠিকমতো খায় না
★ শিং ভাঙ্গার কারণে মাথার হাড় ক্ষতিগ্রস্ত
★অন্তত ১ পা খোঁড়া
★ দাঁত যদি এত কম থাকে যে নিজে নিজে খেতে পারে না
★ যে পশু দুর্বলতার কারণে হেঁটে যেতে পারে না 
★ অত্যন্ত কৃশকায় হওয়া 
★ কান বা লেজ এক-তৃতীয়াংশের বেশি কাটা থাকা
★ দৃষ্টিশক্তি দুই-তৃতীয়াংশের কম থাকা
★ গরুর দুটি অথবা ছাগলের একটি স্তনের দুধ শুকিয়ে যাওয়া
★ সম্পূর্ণ নাক কাটা থাকা
★ যে পশুর স্তনের বোটা কেটে গেছে 
★ যে পশু তৃতীয় লিঙ্গের

সূত্র: ফাতাওয়া শামি ৬/৩২৩

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *