প্রশ্ন: আমার কাছে যাকাতের নেছাব পরিমাণ সম্পদ রয়েছে। কিন্তু আমি অনেক টাকা ঋণী। ঋণ পরিশোধ করতে গেলে কিছুই থাকবে না। এমতাবস্থায় আমার উপর কি যাকাত আসবে?
উত্তর: যদি আপনার কাছে থাকা সম্পদ আপনার ঋণের সমপরিমাণ হয় বা ঋণ বেশি হয় এবং আপনি এখন ঋণ পরিশোধের ইচ্ছা করে থাকেন তাহলে এক্ষেত্রে আপনার উপর যাকাত আবশ্যক নয়।
সূত্র: ফাতহুল কাদির ২/১৬০
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)