প্রশ্ন: হারাম শরীফে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা চলতে থাকে, তারা পরিষ্কারের জন্য যে কেমিক্যাল ব্যবহার করেন তাতে সুবাস থাকে, যদি ওই কেমিক্যালযুক্ত পানি পায়ে লাগে বা নামায পড়ার সময় অঙ্গপ্রত্যঙ্গে লাগে তাহলে কি দম আসবে?
উত্তর: হারাম শরীফ পরিষ্কার করার সময় যে সুগন্ধি পদার্থ ব্যবহার করা হয়, তা যদি ইহরাম অবস্থায় শরীরে বা কাপড়ে লেগে যায়, তাহলে তাতে দম বা সাদাকাহ আসবে না।
সূত্র: তাতারখানিয়া ৩/৫৮৯
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)