প্রশ্ন: ইমাম যখন ‘আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ’ বলে সালাম ফিরায় তখন মুক্তাদীর করনীয় কী? চুপ থাকবে নাকি ইমামের সাথে সাথে সালামের বাক্য উচ্চারণ করবে?
উত্তর: ইমাম, মুক্তাদি, মুনফারিদ সকলের জন্য السلام علیکم ورحمة اللہ বলে নামায শেষ করা ওয়াজিব। এজন্য ইমাম সাহেব সালাম ফিরানোর সময় মুক্তাদিকেও সালাম উচ্চারণ করতে হবে। শুধু ইমামের সালাম বলা মুক্তাদির জন্য যথেষ্ট নয়।
সূত্র: ফাতাওয়া শামি, ১/৫২৫
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)