নামাজে রুকন পরিবর্তনের তাকবির কখন বলবে

প্রশ্ন: নামাজে এক রুকন থেকে আরেক রুকনে যাওয়ার তাকবীর কখন বলবে? 

উত্তর: তাকবীর এক রুকন থেকে আরেক রুকনে যেতে যেতে বলতে হয় অর্থাৎ দুই রুকনের মধ্যবর্তী সময়ে। যেমন কেউ সিজদায় যাবে, তার জন্য করণীয় হলো দাঁড়ানো থেকে ঝোঁকার পর তাকবীর বলা শুরু করবে এবং সেজদায় পৌঁছেই সাথে সাথে তাকবীর শেষ করবে।

সূত্র: ফাতাওয়া আলমগীরী, ১/৭৪

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *