প্রশ্ন: এক অণ্ডকোষ নিয়ে জন্মগ্রহণ করা প্রাণীর কুরবানী করা কি জায়েজ আছে?
উত্তর: হ্যাঁ, এক অণ্ডকোষ বিশিষ্ট প্রাণী কুরবানী করা জায়েজ আছে। চাই জন্মগত হোক অথবা পরবর্তীতে কাটা হোক।
আয়েশা রা. ও আবু হুরাইরা রা. থেকে সহিহ সূত্রে ইবনে মাজাহ-তে (৩১২২) এসেছে
أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا أَرَادَ أَنْ يُضَحِّيَ اشْتَرَى كَبْشَيْنِ عَظِيمَيْنِ سَمِينَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مَوْجُوءَيْنِ
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দিতে ইচ্ছা করলেন তখন দুটো দুম্বা ক্রয় করলেন। যা ছিল বড়, হৃষ্টপুষ্ট, শিং ওয়ালা, সাদা-কালো বর্ণের এবং খাসি।
সূত্র: ফাতাওয়া আলমগীরী ৫/২৯৭
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)