প্রশ্ন: কুরবানীর পশুর শরিকদের ভেতরে কোন ধরনের পরিবর্তন আনা যাবে কিনা? যেমন একজন অংশীদারিত্ব থেকে বেরিয়ে অপরজন ঢুকলো।
উত্তর: যে শরীক বেরিয়ে যাচ্ছে সে যদি সামর্থ্যবান হয়ে থাকে তাহলে বদল জায়েজ হবে। কিন্তু যদি সামর্থ্যবান না হয়ে থাকে তাহলে বেরিয়ে যাওয়া জায়েজ হবে না। এমতাবস্থায় এই (অসমর্থ) ব্যক্তি পুনরায় অংশীদারিত্বে ফিরে না আসলে কারো কুরবানীই হবে না।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)