প্রশ্ন: কুরবানী পশুর লেজ কতটুকু কাটা থাকলে কুরবানী সহিহ হবে না?
উত্তর: এ বিষয়ে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে চারটি বর্ণনা রয়েছে। যার মধ্যে ইমাম ইবনে আবেদিন শামী যে মতটিকে প্রাধান্য দিয়েছেন সেটি হল, এক-তৃতীয়াংশের বেশি কাটা থাকা। অর্থাৎ লেজ এক-তৃতীয়াংশের বেশি কাটা থাকলে কুরবানী সহিহ হবে না। আর যদি অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে কারো মতেই সহিহ হবে না।
সূত্র: ফাতাওয়া শামী ৬/৩২৩, ৩২৪
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)