ইদ্দতের হিসাব কখন? তালাক দেয়ার সময় থেকে নাকি স্ত্রী জানার পর থেকে?

প্রশ্ন: স্বামী স্ত্রী দীর্ঘদিন থেকে আলাদা থাকে। তাদের ভেতরে তেমন একটা সম্পর্ক নেই। স্বামী এক পর্যায়ে স্ত্রীকে লিখিতভাবে তালাক দেয়। কিন্তু স্ত্রীর কাছে সেটা দেরিতে পৌঁছে। এক্ষেত্রে ইদ্দতের হিসাব কখন থেকে আরম্ভ হবে? তালাক দেওয়ার সময় থেকে নাকি স্ত্রী জানার পর থেকে?

উত্তর: স্ত্রী যখনই জানতে পারুক, ইদ্দতের হিসাব গণনা করা হবে যখন স্বামী তালাকনামা লিখেছে, তখন থেকে।

সূত্র: ইমদাদুল মুফতীন ৫৮৬

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *