শরীয়তে গালির শাস্তি কী

প্রশ্ন: যদি কেউ কাউকে গালি দেয় তাহলে শারঈ দৃষ্টিতে তার শাস্তি কী?

উত্তর: যদি কেউ এমন গালি দেয় যা ফে’লে ইখতিয়ারীর (ইচ্ছাকৃত কাজ) সাথে সম্পৃক্ত (যেমন কাফির, ফাসিক, চোর ইত্যাদি) এবং সামাজিকভাবে অবমাননাকর তাহলে সর্বসম্মতিক্রমে তার ওপর তাজির (শাস্তি) ওয়াজিব। আর যদি এমন গালি দেয় যা ফে’লে ইখতিয়ারী নয় (যেমন গাধা, কুকুর) তাহলে তাজির আসবে কিনা এব্যাপারে মতভেদ রয়েছে। অধিক বিশুদ্ধ মত অনুযায়ী যদি এমন সম্মানিত ব্যক্তিকে গালি দেওয়া হয় যার জন্য এ ধরনের শব্দ প্রয়োগ অবমাননাকর তাহলে তাজির আসবে।

কী শাস্তি হবে তা নির্ভর করে বিচারকের উপর। শরীয়তে এর কোন পরিমাণ নির্ধারণ করা হয়নি।

সূত্র: ফাতাওয়ায়ে শামী ৪/৭১, আহসানুল ফাতাওয়া ৫/৫০৬

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *