১ বছরের কম বয়সী ছাগল কুরবানীর হুকুম 

প্রশ্ন : আমাদের ছাগলের বয়স প্রায় ৮-৯ মাস। কিন্তু  স্বাস্থ্য ভালো, দেখতে ১ বছর বয়সী ছাগলের মত। এটি দিয়ে কুরবানী সহিহ হবে কি? 

উত্তর : ছাগলের ক্ষেত্রে ১ বছরের ১ দিন কম হলেও কুরবানী সহিহ হয় না, ছাগল কুরবানী সহিহ হওয়ার জন্য সর্বনিম্ন ১ বছর বয়স হওয়া শর্ত।

রাসূল সা. বলেছেন
لاَ تَذْبَحُوا إِلاَّ مُسِنَّةً
তোমরা মুসিন্নাহ ছাড়া জবাই করো না। (মুসলিম ৪৯৭৬)

ছাগল মুসিন্নাহ হয় ১ বছর হলে।

আবু বুরদাহ বলেন
يَا رَسُولَ اللَّهِ إِنَّ عِنْدِي دَاجِنًا جَذَعَةً مِنَ الْمَعْزِ فَقَالَ: اذْبَحْهَا وَلَا تَصْلُحُ لِغَيْرِكَ
হে আল্লাহর রাসূল! আমার কাছে ছয় মাস বয়সী একটি ছাগল আছে। তিনি বললেনঃ সেটা কুরবানী করো, তবে তোমার পর আর কারো জন্য এটা বৈধ হবে না। (বুখারী ২৮০১)

সূত্র: ফাতাওয়া আলমগীরী ২৯৭

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *