প্রশ্ন : আমরা পরিবারের সবাই একটি ঘরে বসবাস করি। আমি নিজস্ব একটি ঘর নির্মাণের জন্য টাকা জমাচ্ছি। ওই টাকা ব্যতীত আমার কাছে অতিরিক্ত এত টাকা নেই, যার দ্বারা কুরবানী আবশ্যক হতে পারে। কিন্তু ওই টাকা যোগ করলে নেসাব পরিপূর্ণ হয়ে যাবে। এক্ষেত্রে কি আমাকে কুরবানী করতে হবে?
উত্তর: بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, উল্লেখিত সূরতে আপনার উপর কুরবানী আবশ্যক হবে। অবশ্য কুরবানীর দিন শেষ হওয়ার পূর্বেই যদি ঘর নির্মাণে অথবা অন্য কোথাও টাকা খরচ করে ফেলেন এবং নেসাব কমে যায় তাহলে কুরবানী আবশ্যক হবে না।
সূত্র: বাদাঈ ৫/৬৫
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)