প্রশ্ন : পাঠা কুরবানী করা কি জায়েজ?
উত্তর: পাঠা কুরবানী করা জায়েজ, তবে উত্তম হল খাসি দিয়ে কুরবানী করা।
জাবের রা. থেকে আবু দাউদের (২৭৮৫) বর্ণনায় এসেছে
ذَبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الذَّبْحِ كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مُوجَأَيْنِ،
‘রাসূল সা. কুরবানীর দিন দু’টি শিংওয়ালা, সাদাকালো খাসি জবাই করেছেন।’
পাঠার গোশত যদি দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, তাহলে মাকরুহ হবে। সুতরাং কুরবানী করার আগে তাকে আটকে রেখে ভালো খাবার দিবে। কোন কোন ফকিহ ৪০ দিন, কেউ কেউ ১০ দিন আটকে রাখতে বলেছে। ইমাম সারাখসি বলেন, সহিহ মত হলো, যতদিন দুর্গন্ধ দূরীভূত না হয় ততদিন আটকে রাখবে। দুর্গন্ধ দূর হওয়ার পর কারাহাত শেষ হয়ে যাবে।
সূত্র: ফাতাওয়া আলমগীরী ৫/২৯৮-২৯৯
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)