হারাম উপার্জনকারীর সাথে শরিকানা কুরবানীর বিধান

প্রশ্ন : যাদের উপার্জন হারাম তাদের সাথে শরিকানা কুরবানী দেওয়া জায়েয হবে কি?

উত্তর: এক্ষেত্রে ৩টি অবস্থা হতে পারে। 

এক: কোন ব্যক্তির সম্পূর্ণ উপার্জন হারাম হওয়া সম্পর্কে জানা আছে। এমন ব্যক্তিকে শরিক বানানো জায়েজ হবে না। 

দুই: কোন ব্যক্তির অধিকাংশ উপার্জন হারাম হওয়া সম্পর্কে জানা আছে। এক্ষেত্রে সাধারণভাবে তাকে কুরবানীতে শরীক করা যাবে না, তবে যদি নিশ্চিতভাবে জানা থাকে যে সে কুরবানীতে উপার্জনের হালাল অংশ ব্যবহার করবে তাহলে জায়েজ হবে। 

তিন: যদি কোন ব্যক্তির অধিকাংশ উপার্জন হালাল হয়। তার সাথে কুরবানীতে শরীক হওয়া যাবে। যতক্ষণ না নিশ্চিতভাবে জানা যায় যে সে কুরবানীতে হারাম অংশই ব্যবহার করবে।

শেষোক্ত প্রকারের উদাহরণ হিসেবে নাপিত পেশাজীবীদের কথা বলা যায়, তারা দাড়ি শেভ করে যে উপার্জন করে তা হারাম। কিন্তু যেহেতু পাশাপাশি তারা হালালভাবে চুল কেটেও আয় করে এবং তা পরিমাণে বেশি। তাই তাদের সাথে কুরবানী দেওয়া জায়েজ হবে।

সূত্র: ফাতাওয়া আলমগীরী ৫/৩৪৫

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *