পশু ক্রয় করার পর কোরবানি না করতে পারলে হুকুম 

প্রশ্ন : একজন ব্যক্তি কুরবানী দেওয়ার নিয়তে পশু ক্রয় করেছে। কিন্তু যে কোনো কারণে সে কুরবানীর দিনগুলোতে পশু কুরবানী করতে সক্ষম হয়নি। এখন পশুটিকে কী করবে?

উত্তর: যদি কেউ পশু ক্রয় করার পর কুরবানীর দিনগুলোতে কুরবানী করতে সক্ষম না হয় তাহলে তার জন্য হুকুম হলো সেই পশুটি যাকাতের খাতে জীবিত সদকা করে দেওয়া।

এবং ওই পশুর গোশত খাওয়া তার জন্য বৈধ হবে না। কেননা তখন এটি ওয়াজিব সদাকার হুকুমে চলে যাবে

ফাতাওয়া শামিতে (৬/৩২১) এসেছে
اذا اوجب شاة بعينها او اشتراها ليضحي بها فمضت ايام النحر بالله ان يذبحها تصدق بها حية ولا ياكل من لحمها لانه انتقل الواجب من اراقة الدم الي التصدق  

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *