প্রশ্ন: কুরবানীর পশু ক্রয় করার পর যদি হারিয়ে যায় অথবা মারা যায় তাহলে কী হুকুম?
উত্তর: যদি কুরবানীদাতা সামর্থ্যবান হয় তাহলে সে আরেকটি পশু ক্রয় করবে। এটা তার জন্য ওয়াজিব। আর যদি দরিদ্র হয় তাহলে তার জন্য আবার পশু ক্রয় করা ওয়াজিব নয়।
জুনদুব ইবনু সুফইয়ান বাজালী রা. বলেন
ضَحَّيْنَا مَعَ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم أُضْحِيَةً ذَاتَ يَوْمٍ فَإِذَا أُنَاسٌ قَدْ ذَبَحُوا ضَحَايَاهُمْ قَبْلَ الصَّلاَةِ فَلَمَّا انْصَرَفَ رَآهُمْ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنَّهُمْ قَدْ ذَبَحُوا قَبْلَ الصَّلاَةِ فَقَالَ مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْر‘ى
একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কুরবানী করলাম। তখন কতক লোক নামাযের পূর্বেই তাদের কুরবানীর পশুগুলো জবাই করে নিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায থেকে ফিরে দেখলেন, তারা নামাযের পূর্বেই জবাই করে ফেলেছে, তখন তিনি বললেন, যে ব্যক্তি নামাযের পূর্বে জবাই করেছে, সে যেন তার বদলে আরেকটি জবাই করে নেয়। (বুখারী ৫৫০০)
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)