প্রশ্ন: কোন কোন প্রাণী দিয়ে কুরবানী করা যায়?
উত্তর: যেসব প্রাণী দিয়ে কুরবানী করা যায় তা হলো, ১- উট
২- গরু। (গরুর একটি প্রকার হলো মহিষ)
৩- ছাগল। (ভেড়া [মেষ] এবং দুম্বা ছাগলেরই প্রকার।)
উল্লেখ্য, প্রাণীগুলো গৃহপালিত হতে হবে। বন্য হলে হবে না।
সূত্র: তাবঈনুল হাকায়িক ৬/৭
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)