প্রবাসীদের কুরবানী দেশে করার হুকুম

প্রশ্ন সৌদি আরবে অবস্থিত ব্যক্তি বাংলাদেশে কুরবানী করতে পারবে কিনা?

উত্তর: সৌদি আরবে অবস্থিত ব্যক্তি বাংলাদেশের কুরবানী করতে পারবে, তবে শর্ত হলো এমন দিন কুরবানী করা, যেদিন উভয় দেশে ঈদ থাকে। অর্থাৎ যদি সৌদি আরবে একদিন আগে ঈদ হয় তাহলে বাংলাদেশে ঈদের তৃতীয় দিন কুরবানী করতে পারবে না। কারণ সৌদি আরবে সেটা ঈদের চতুর্থ দিন। একইভাবে বাংলাদেশের মানুষের কুরবানী যদি সৌদি আরবে করা হয় (এবং সৌদি আরবে একদিন আগে ঈদ হয়) তাহলে ঈদের দ্বিতীয় দিন কুরবানী করতে হবে, কারণ প্রথম দিন বাংলাদেশে ঈদ নেই।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *