প্রশ্ন: কোন গরিব মানুষ যদি কুরবানী পশু ক্রয় করে তাহলে কি তার উপর কুরবানী ওয়াজিব হয়ে যাবে?
উত্তর: কোন গরিব মানুষ যদি কুরবানী করার নিয়তে পশু ক্রয় করে ( চাই কোরবানির দিনগুলোর পূর্বে হোক অথবা কুরবানীর দিনগুলোতে) তাহলে তার উপর কুরবানী ওয়াজিব হয়ে যাবে। কেননা তখন এটি মান্নতের হুকুমে চলে যাবে।
সূত্র: বাদাই’ ৫/৬২
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)