ভুলে অপরজনের পশু কুরবানী করে ফেললে হুকুম

প্রশ্ন: দুই ব্যক্তি কোরবানির উদ্দেশ্যে দুটি ছাগল কিনেছে। কিন্তু এক ব্যক্তি ভুলে অপর ব্যক্তির পশু কুরবানী করে ফেলেছে। এখন দ্বিতীয় ছাগলটি কী করবে? এবং কুরবানী কার পক্ষ থেকে হয়েছে?

উত্তর: ভুলে যেই জবাই করুক না কেন, ছাগলের যে মালিক তার পক্ষ থেকে কুরবানী হয়েছে। সুতরাং জবাই করা ছাগলটি বা তার গোশত মালিককে ফিরিয়ে দিতে হবে।

কিন্তু গোশত খেয়ে ফেললে বা বিতরণ করে ফেললে ভুলকারীর উচিত হবে নিজের ছাগলটি ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া, ওই ব্যক্তি ভুলকারীর পক্ষ থেকে কুরবানী করে সেই গোশত ব্যবহার করবে।

সূত্র: মাজমাউল আনহার ২/৫২২

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *