প্রশ্ন: কোন ছাগলের যদি নাপাক খাওয়ার অভ্যাস থাকে তাহলে সেটি দিয়ে কুরবানী করা জায়েজ হবে কিনা?
উত্তর: নাপাকখোর প্রাণী যদি অল্প নাপাক খায় তার দ্বারা গোশতের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয় না। এজন্য তা দ্বারা কুরবানী করা যাবে। তবে যদি বেশি নাজাসাত খায় তাহলে গোশতের ভিতর দুর্গন্ধ তৈরি হয়। এমন পশু খাওয়া যাবে না, কুরবানীও দেয়া যাবে না; মাকরুহে তাহরীমী হবে।
এক্ষেত্রে ছাগলটাকে আটকে রেখে যতদিন দুর্গন্ধ দূর না হয়, ভালো খাবার খাওয়াতে থাকবে। দুর্গন্ধ দূর হয়ে গেলে খাওয়া ও কুরবানী করা জায়েজ হবে।
ইবনে ওমর রা. বলেন
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ الْجَلَّالَةِ وَأَلْبَانِهَا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল্লালার (যে প্রাণী নাপাক খায়) গোশত খেতে ও তার দুধ পান করতে নিষেধ করেছেন। [আবু দাউদ ৩৭৮৫, সহীহ)
ইমাম কাসানী লিখেছেন
إنَّمَا تَكُونُ جَلَّالَةً إذَا تَغَيَّرَتْ وَوُجِدَ مِنْهَا رِيحٌ مُنْتِنَةٌ ، فَهِيَ الْجَلَّالَةُ حِينَئِذٍ ، لَا يُشْرَبُ لَبَنُهَا ، وَلَا يُؤْكَلُ لَحْمُهَا
(বাদাঈ ৫/৪০)
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)