প্রশ্ন: কুররবানীর পশুর ওলানে যদি দুধ আসে তাহলে তা দোহন করা যাবে কিনা? দোহন করলে তা কুররবানীদাতা খেতে পারবে কিনা?
উত্তর: কুররবানীর পশু যদি নিজে নিজে চরে খায় তাহলে তার থেকে যেকোনো ধরনের উপকার গ্রহণ করা নাজায়েজ। এক্ষেত্রে ওলানে যদি দুধ আসে এবং জবাইয়ের সময় নিকটবর্তী হয় তাহলে দুধ না দোহানোই ভালো। বরং ওলানে ঠান্ডা পানি ছিটিয়ে দিবে, যাতে দুধ আসা বন্ধ হয়ে যায়। কিন্তু যদি কুররবানীর সময় দূরবর্তী হয় অথবা পশুর কষ্ট হওয়ার আশঙ্কা হয় তাহলে দুধ দোহাতে পারবে। তবে তা যাকাতযোগ্য ব্যক্তিদের সদাকা করে দিতে হবে। আর যদি পশুকে কুরবানীদাতা নিজের খরচে খাওয়ায় তাহলে তার দুধ কুরবানীদাতা নিতে পারবে।
সূত্র: সূত্র: ফাতাওয়া আলমগীরী ৫/৩০১, বাদাঈ ৫/৭৮
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)