ভাড়া দেওয়া হয়েছে এমন দোকানের উপর কুরবানী আসবে কিনা

প্রশ্ন: ভাড়া দেওয়া হয়েছে এমন দোকানের উপর কুরবানী আসবে কিনা?

উত্তর: সাধারণত প্রয়োজনের অতিরিক্ত হলেই ভাড়া দেওয়া হয়। সুতরাং এমন দোকানের উপর ও দোকান থেকে প্রাপ্ত ভাড়ার উপর কুরবানী আসবে। তবে যদি দোকানের ভাড়া ওই ব্যক্তির জীবিকা নির্বাহের অবলম্বন হয়ে থাকে তাহলে তা প্রয়োজনীয় গণ্য হবে, সুতরাং ভাড়া আর খরচ সমান সমান হলে তো আর নেসাবে যুক্ত করার মতো কিছু থাকবে না। কিন্তু যদি খরচের পর অতিরিক্ত টাকা থেকে যায় সেটি নেসাবের মধ্যে যোগ হবে।

সূত্র: বাদাই’ ২/৪৮

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *