কুরবানী কয়দিন করা যায়

প্রশ্ন: কুরবানী কয়দিন করা যায়?

উত্তর: কুরবানী তিন দিন করা যায়; জিলহজ্জের ১০, ১১ ও ১২। দশ জিলহজ্জ ঈদের নামাযের পর থেকে বারো জিলহজ্জ সূর্যাস্ত পর্যন্ত কুরবানী করা যায়। তবে প্রথম দিন করা সর্বোত্তম, তারপর দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন।

ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন
الْأَضْحَى يَوْمَانِ بَعْدَ يَوْمِ الْأَضْحَى
ঈদের নামাজের দুইদিন পর পর্যন্ত কুরবানী করা যায়। (মুয়াত্তা ১০৩৭)

আর যে সমস্ত জায়গায় ঈদের নামাজ প্রযোজ্য নয়, সেখানে সূর্যোদয়ের পর থেকেই করতে পারবে।

সূত্র: ফাতাওয়ায়ে আলমগীরী ৫/২৯৫, ফাতাওয়ায়ে শামী ৬/৩১৮

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *