পশুর জন্মগতভাবে কান না থাকলে কোরবানি হবে কিনা

প্রশ্ন: কোন পশুর যদি জন্মগতভাবে কান না থাকে তাহলে কুরবানী হবে কিনা?

উত্তর: জন্মগতভাবে কান না থাকলে কোরবানি হবে না। চাই এক কান না থাকুক অথবা উভয় কান।

আলী রা. বলেছেন
نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُضَحَّى بِعَضْبَاءِ الْقَرْنِ وَالْأُذُنِ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানকাটা ও শিং উপড়ানো জন্তু দিয়ে কুরবানী দিতে নিষেধ করেছেন। (মুসনাদে আহমাদ ৬৩৩, হাসান)

সূত্র: ফাতাওয়া আলমগীরী ৫/২৯৭

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *