অন্য কারো পক্ষ থেকে কুরবানী করতে অনুমতি লাগে কিনা

প্রশ্ন: কারো পক্ষ থেকে কুরবানী করতে হলে কি তার অনুমতি নেওয়া জরুরী?

উত্তর: যদি নফল কুরবানী করে তাহলে অনুমতি প্রয়োজন নেই।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাইয়ের সময় বলেছিলেন
هَذَا عَنِّي، وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي
এটি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের মধ্যে যারা কুরবানী দেয়নি তাদের পক্ষ থেকে।(আবু দাউদ ২৮১০, সহীহ)

রাসূল উম্মতের পক্ষ থেকে কুরবানী করেছেন। আর এক্ষেত্রে অনুমতির কোনো বিষয় ছিলো না।

কিন্তু কারো পক্ষ থেকে ওয়াজিব কুরবানী করতে চাইলে তার অনুমতি প্রয়োজন।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *