প্রশ্ন : গর্ভবতী পশু কুরবানী করা জায়েয হবে কি? যদি জায়েজ হয় তাহলে পশু জবাইয়ের পর বাছুর জীবিত পাওয়া গেলে কী হুকুম ও মৃত পাওয়া গেলে কী হুকুম?
উত্তর: ইচ্ছাকৃতভাবে গর্ভবতী পশু কুরবানী করা মাকরুহ; অনিচ্ছাকৃত হলে জায়েজ। গর্ভের বাচ্চা জীবিত থাকলে সেটাকেও জবাই করবে, তার গোশত খেতে পারবে।
হুজাইয়া বিন আদী আলী রা.কে কুরবানীর জন্তুর বিষয়ে প্রশ্ন করেছিলেন, তিনি বলেন
قُلْتُ فَإِنْ وَلَدَتْ قَالَ اذْبَحْ وَلَدَهَا مَعَهَا
আমি (হুজাইয়া) বললাম, বাচ্চা ভূমিষ্ঠ হলে? (অর্থাৎ কুরবানীর জন্তুর পেটে বাচ্চা পাওয়া গেলে কী হুকুম) তিনি বললেন, বাচ্চাটিকেও এর সাথে জবাই কর। (তিরমিজি ১৫০৩, হাসান)
আর যদি মৃত বের হয় অথবা জবাই করার আগে মারা যায় তাহলে তার গোশত খাওয়া হালাল হবে না।
ইমাম কুদুরী বলেছেন, ইচ্ছে হলে জবাই করতে পারে অথবা বিক্রি করে টাকা সদাকা করে দিতে পারে।
কোনো কোনো ফকিহ গর্ভের বাচ্চা জীবিত সদকা করে দিতে বলেছেন।
সূত্র: ফাতাওয়া আলমগীরী ৫/২৮৭, বাদাই ৪/২৪০
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)