জিলহজের প্রথম ১০দিন রোজার ফজিলত 

প্রশ্ন: জিলহজের প্রথম ১০ দিন রোজা রাখার ব্যাপারে নির্দেশনা কী? 

উত্তর: জিলহজের চাঁদ উঠার পর প্রথম ৯ দিন রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ বিষয়। এ সময়ের প্রতিটি রোজায় ১ বছরের রোজার সমপরিমাণ সওয়াব রয়েছে। বিশেষ ভাবে ৯ তারিখের রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্বের ১ বছরের এবং ভবিষ্যতের ১ বছরের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 

আবু হুরায়রা রা. থেকে তিরমিজির (৩/১৩১) বর্ণনায় এসেছে, রাসূল সা. বলেছেন,
ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة، يعدل صيام كل يوم منها بصيام سنة، وقيام كل ليلة منها بقيام ليلة القدر

‘আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম ১০ দিনের চেয়ে প্রিয় কোনো দিন নেই। এর প্রতিটি রোজা ১ বছরের রোজার সমান এবং প্রতিটি রাত লাইলাতুল কদরের রাতের মত।’

আবু কাতাদা রহি. থেকে তিরমিজির (৩/১২৪) বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
 صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده

‘আরাফার দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহর নিকট আশাবাদী যে, তা পূর্বের ১ বছর ও পরবর্তী ১ বছরের গুনাহর কাফফারা হবে।’

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *