প্রশ্ন: যে পশুর শিং ভেঙ্গে গেছে তা দ্বারা কুরবানী করা যাবে কিনা?
উত্তর: শিং ভাঙ্গা পশু দ্বারা কুরবানী করা জায়েজ। তবে শিং গোড়া থেকে উপড়ে মাথায় যখম হয়ে গেলে কুরবানি জায়েজ হবে না। যখম শুকিয়ে গেলে জায়েয হবে।
হুজাইয়া বিন আদী বলেন
فَمَكْسُورَةُ الْقَرْنِ قَالَ لاَ بَأْسَ
আমি (আলী রা.কে বললাম,) শিং ভাঙ্গা হলে (কুরবানী হবে?) তিনি বললেন, এতে কোন সমস্যা নেই। (তিরমিজি ১৫০৩, হাসান)
আলী রা. বলেছেন
نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُضَحَّى بِعَضْبَاءِ الْقَرْنِ وَالْأُذُنِ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানকাটা ও শিং উপড়ানো জন্তু দিয়ে কুরবানী দিতে নিষেধ করেছেন। (মুসনাদে আহমাদ ৬৩৩, হাসান)
শিংয়ের ক্ষেত্রে عضباء শব্দের অর্থ হলো গোড়া থেকে উপড়ে যাওয়া
উতবাহ ইবনু আবদ আস-সুলামী বলেছেন
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ المُصْفَرَّةِ، وَالْمُسْتَأْصَلَةِ،
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানকাটা, শিংভাঙ্গা জন্তু কুরবানী করতে নিষেধ করেছেন।
وَالْمُسْتَأْصَلَةُ: الَّتِي اسْتُؤْصِلَ قَرْنُهَا مِنْ أَصْلِهِ
আর মুস্তাসালা হলো ঐ পশু যার শিং গোড়া থেকে ভেঙ্গে গেছে। (আবু দাউদ ২৮০৩, শাইখ আলবানীর মতে দূর্বল)
সূত্র: ফাতাওয়ায়ে শামি ৯/৪৬৭
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)