প্রশ্ন: ছয় মাস বয়সী দুম্বা বা ভেড়া যদি মোটাতাজা হয় তাহলে কুরবানী করা যাবে কিনা?
উত্তর: ৬ মাস বয়সী দুম্বা বা ভেড়া যদি মোটাতাজা হয় তাহলে জায়েজ হবে।
রাসূল সা. বলেছেন
لا تَذْبَحُوا إِلاَّ مُسِنَّةً إِلاَّ أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ
তোমরা মুসিন্নাহ ছাড়া কুরবানী করো না। তবে এটা তোমাদের জন্য কষ্টকর মনে হলে তোমরা ছ’মাসের ভেড়া/দুম্বা – শাবক কুরবানী করতে পারো। (মুসলিম ৪৯৭৬)
সূত্র: ফাতাওয়া শামি ৬/৩২২
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)