প্রশ্ন: আমার আয় কম। এজন্য শ্বশুরবাড়ি থেকে সংসার চালানোর জন্য কিছু টাকা দিয়েছে। এই টাকার উপর কি কোরবানি আসবে?
উত্তর: যদি আপনাকে সম্পূর্ণভাবে সে টাকার মালিক বানিয়ে দিয়ে থাকে এবং তা নেসাব পরিমাণ হয় তাহলে কুরবানী আসবে। আর যদি টাকাটা শুধুমাত্র সংসার চালানোর জন্য দিয়ে থাকে এবং আপনাকে তার জিম্মাদারের দায়িত্ব দিয়ে থাকে। তাহলে কুরবানী আসবে না।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)