ভাগের কুরবানীতে মূল্যবৃদ্ধির হুকুম

প্রশ্ন: কেউ কুরবানীর পশু ক্রয় করার পর এর ভাগ গুলো যদি ক্রয়কৃত দামের চেয়ে বেশি মূল্যে শরীকদের কাছে বিক্রি করে, তাহলে কি জায়েজ হবে?

উত্তর: এর দুইটা সুরত হতে পারে। এক: পশু ক্রয় করার পর সে শরীকদেরকে কাছে গোপন না করে বলে দিল যে, আমি এখান থেকে মুনাফা করবো। অর্থাৎ সে তার ব্যাবসায়ী পরিচয় প্রকাশ করল। এই সূরতে শরিকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য গ্রহণ করা জায়েজ। দুই: শরিকদের থেকে টাকা উঠিয়ে ক্রয় করল, অথবা নিজের টাকাতেই শরিকদের পক্ষ থেকে গিয়ে ক্রয় করল। এক্ষেত্রে সে বেশি মূল্য নিতে পারবে না।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *