প্রশ্ন: গত কুরবানীর সময় আমাদের শরিকদের সবার নাম বলার পূর্বেই ইমাম সাহেব জবাই করে ফেলেন। এমতাবস্থায় কি ওই শরিকদের কুরবানী আদায় হয়েছে?
উত্তর: হ্যাঁ, আদায় হয়েছে। কুরবানীর ক্ষেত্রে শরীকদের নাম উচ্চারণ করা জরুরী নয়। এমনকি নাম জানা থাকাও জরুরি নয়। তবে নাম উচ্চারণ করা উত্তম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাইয়ের সময় বলেছিলেন
هَذَا عَنِّي، وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي
এটি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের মধ্যে যারা কুরবানী দেয়নি তাদের পক্ষ থেকে।(আবু দাউদ ২৮১০, সহীহ)
সূত্র: কিফায়াতুল মুফতি ৮/১৮৭
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)