হাজীর কী আলাদা কুরবানী করতে হয়

প্রশ্ন: যারা হজ্জ করতে যায় তাদেরকে কি আলাদাভাবে কুরবানী দিতে হয়?

উত্তর: হজ্জ করতে গিয়ে যদি মক্কায় মুকিম হওয়ার নিয়ত করে তথা ১৫ দিন বা তার বেশি অবস্থানের নিয়ত করে, তাহলে তাদের আলাদাভাবে কুরবানী দিতে হবে। চাই সেটা সৌদি আরবে দিক অথবা নিজ দেশে। কিন্তু যদি মক্কায় মুকিম হওয়ার নিয়ত না করে, তাহলে আলাদা কুরবানী দিতে হবে না।

আইশা রা. বলেন,
فَلَمَّا كُنَّا بِمِنًى أُتِيتُ بِلَحْمِ بَقَرٍ، فَقُلْتُ مَا هَذَا قَالُوا ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ بِالْبَقَرِ‏.‏
আমরা যখন মিনায় ছিলাম, তখন আমার কাছে গরুর গোশত নিয়ে আসা হল। আমি জিজ্ঞেস করলাম, এটা কী? লোকজন উত্তর দিলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানী করেছেন। (বুখারী ৫৫৪৮)

এটা ছিল বিদায় হজ্জের ঘটনা

(সূত্র: আল জাওহিরাতুন নাইয়িরাহ ৫/২৮৫, বাদাই’ ৫/৬৩)

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *