মুখে লাগাম পরানোর কারণে জখম হয়ে গেলে কুরবানী হুকুম

প্রশ্ন: পশুর মুখে লাগাম পরানোর কারণে যদি ২-১ জায়গায় যখম হয়ে যায় তাহলে কি কুরবানী জায়েজ হবে?

উত্তর: জায়েজ হবে। তবে খুব বড় ধরনের জখম হয়ে গেলে জায়েজ হবে না।

আলী রা. বলেন,
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُضَحِّيَ بِمُقَابَلَةٍ أَوْ مُدَابَرَةٍ أَوْ شَرْقَاءَ أَوْ خَرْقَاءَ أَوْ جَدْعَاءَ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের অগ্রভাগ অথবা পশ্চাদভাগ (মূলের দিক) কর্তিত অথবা ফাটা অথবা ছিদ্রযুক্ত অথবা নাক কর্তিত পশু কুরবানী করতে নিষেধ করেছেন। (ইবনে মাজাহ ৩১৪০, শাইখ আলবানীর মতে দূর্বল)

সূত্র: ফাতাওয়া আলমগীরী ৫/২৯৭

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *