প্রশ্ন: অনেকে দুটি দাঁত চেক করে কুরবানীর গরু কিনে। আসলেই কি কুরবানীর গরুর উপযুক্ততার জন্য ওই দুটি দাঁত থাকা শর্ত?
উত্তর: কুরবানীর গরুর উপযুক্ততার জন্য ২ বছর বয়স হওয়া শর্ত। ২ বছর হলেই ( পাশাপাশি অন্যান্য শর্ত পাওয়া গেলে) কুরবানী করা যাবে। তবে সাধারণত দুই বছর পর ওই দুটি দাঁত উঠে যায়। এজন্য অনেকে নিশ্চিত হওয়ার জন্য দাঁত দুটি চেক করে। এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি নিশ্চিতভাবে বয়স জানা যায় অথবা বিক্রেতার উপর কথার উপর পরিপূর্ণ আস্থা তৈরি হয় যে, গরুর বয়স দুই বছর পূর্ণ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ওই দাঁত দুটি না উঠলেও সমস্যা নেই। কুরবানী করা যাবে।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)