প্রশ্ন: কুরবানীর পশু ক্রয় করার পর আবার বিক্রি করা যাবে কিনা?
উত্তর: পশু যদি কুরবানীর নিয়ত ছাড়া ক্রয় করে থাকে, কিন্তু পরবর্তীতে তাতে কুরবানীর নিয়ত করে, তাহলে – ধনী হোক অথবা দরিদ্র – ওই পশু বিক্রি করতে পারবে। আর যদি কুরবানীর নিয়তেই ক্রয় করে থাকে তাহলে ধনী ব্যক্তির জন্য বিক্রয় করা অনুত্তম। গরিব ব্যক্তির জন্য নাজায়িয।
সূত্র: ফাতাওয়া শামি ৬/৩২১
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)