প্রশ্ন: একটি সিজদার আয়াত বারবার তেলাওয়াত করলে কয়টি সিজদা দিবে?
উত্তর: কেউ যদি এক বৈঠকে একই সিজদার আয়াত বারবার তিলাওয়াত করে তাহলে একটি সিজদা যথেষ্ট হবে। আর যদি একাধিক বৈঠকে একটি সিজদার আয়াত বারবার তেলাওয়াত করে তাহলে একাধিক সিজদা দিতে হবে। যদি এক বৈঠকে একাধিক সিজদার আয়াত তেলাওয়াত করে এক্ষেত্রেও একাধিক সিজদা আদায় করতে হবে।
সূত্র: আল বাহরুর রায়েক ২/১৩৫
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)