প্রশ্ন: নামাজে ভুল করার কারণে আমি একবার সাহু সিজদা দিয়েছি। এরপর আমার আবারো একটি ভুল হয় ; তাশাহহুদের স্থানে সুরা ফাতেহা পড়ে ফেলি। এক্ষেত্রে কি আমাকে পুনরায় সাহু সিজদা দিতে হবে?
উত্তর: উক্ত সূরতে পুনরায় সাহু সিজদা আদায় করতে হবে না। কেননা নামাজে একাধিক ভুল হলেও একটি সাহু সিজদা যথেষ্ট হয়ে যায়। অর্থাৎ কেউ যদি একাধিক ওয়াজিব তরক করে অথবা ওয়াজিব বিলম্বে আদায় করে তবুও একটি সাহু সিজদা দিলেই চলবে। এমনকি যদি সাহু সিজদা আদায়ের পর ভুল করে তবুও পূর্বের সাহু সিজদা দ্বারা তা মাফ হয়ে যায়৷
সূত্র: ফাতাওয়া আলমগীরী, ১ম খন্ড: ১৩০ পৃ.
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)