প্রশ্ন : আমার পিতা ইন্তেকাল করেছেন, আমরা ৬ ভাই বোন, সবাই একসাথে কুরবানী করি। আর সপ্তম ভাগটি সবাই মিলে পিতার পক্ষ থেকে করি তার ঈসালে সওয়াবের উদ্দেশ্যে। এই পদ্ধতীর হুকুম কী?
উত্তর: بسم الله الرحمن الرحيم
অধিক বিশুদ্ধ মত অনুযায়ী উল্লেখিত সূরতে কুরবানী বৈধ হবে না। এক্ষেত্রে বৈধতার সূরত হলো, সপ্তম ভাগটিও আপনাদের পক্ষ থেকে দিবেন, আর সওয়াবের নিয়ত পিতার জন্য করবেন। আরেকটি সূরত হলো, আপনারা সকলে মিলে যেকোনো একজনকে সপ্তম ভাগের টাকা উপহার দিবেন এবং তিনি সেটি বাবার পক্ষ থেকে কুরবানী করবেন। এভাবে ইনশাআল্লাহ সকল ভাইবোন সওয়াব পাবেন।
সূত্র: বাদায়েউস সানায়ে, ৫/৭০
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)