প্রশ্ন : জিলহজ্জের প্রথম ১০ দিনে চুল ও নখ কাটার হুকুম কী?
উত্তর: যে ব্যক্তি কুরবানী করার ইচ্ছা রাখে তার জন্য জিলহজ্জের প্রথম ১০ দিন চুল ও নখ না কাটা মুস্তাহাব ও সওয়াবের কাজ, কাটা মাকরুহে তানজিহি।
উম্মে সালমা রা. থেকে সহীহ মুসলিমের (১৫২৩) বর্ণনায় এসেছে, রাসূল সা. বলেন
مَنْ رَأَى هِلاَلَ ذِي الْحِجَّةِ وَأَرَادَ أَنْ يُضَحِّيَ فَلاَ يَأْخُذَنَّ مِنْ شَعْرِهِ وَلاَ مِنْ أَظْفَارِهِ
যে ব্যক্তি জিলহজ্জের নতুন চাঁদ দেখেছে এবং কুরবানীর নিয়ত করেছে সে যেন নিজের চুল ও নখ না কাটে।
অবশ্য কারো চুল ও নখ যদি অতিরিক্ত বড় হয়ে যায়, অথবা নাভির নিচের পশম কাটার ৪০ দিন অতিবাহিত হয়ে যায় তাহলে কাটতে পারবে।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)