প্রশ্ন : শুনেছি ৭ দিন পর আকিকা করা মুস্তাহাব। আমার সন্তান শনিবার রাত ৮ টায় জন্মগ্রহণ করেছে, তার আকিকা কী পরবর্তী সপ্তাহের শনিবার করব নাকি রবিবার?
উত্তর: কেউ যদি শনিবার জন্মগ্রহণ করে তাহলে তার সপ্তম দিন হলো শুক্রবার। যদি কেউ রবিবার জন্মগ্রহণ করে তার সপ্তম দিন শনিবার। এভাবে হিসাব করতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, আরবিতে রাত আগে আসে। সুতরাং আপনার সন্তান যদি বাংলা হিসেবের শনিবার রাত ৮ টায় জন্মগ্রহন করে থাকে তাহলে আরবি হিসেবে সে রবিবার রাত আটটায় জন্মগ্রহণ করেছে। অতএব পরবর্তী সপ্তায় বাংলা হিসেবে শুক্রবার ও আরবি হিসেবে শনিবার তার আকিকা দিতে হবে।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)